পাকিস্তানে আটা সংকট

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৯

 

পাকিস্তানের অন্যতম খাবার রুটি। রুটির প্রধান উপাদান আটার সংকটে পড়েছে দেশটি। বাড়তি অর্থ দিয়েও প্রয়োজনীয় আটা না পাওয়ায় মানুষের মনে বাড়ছে ক্ষোভ। এ সংকট নিরসনে জরুরিভিত্তিতে ৩ লাখ টন গম আমদানি করছে পাকিস্তান সরকার। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আটার চালান আসার আশা দেখিয়েছেন সরকার। তবে কোন দেশ থেকে পাকিস্তান সরকার গম আমদানি করছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে আটা সংকটের পূর্বাভাস পাওয়ায় সরকার গম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল। —নাঈমা সুলতানা