কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০০

কুমিল্লা প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষ্যে কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দেশের ৬৪টি জেলার ফটোগ্রাফারদের নিয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর টাউন হল মাঠে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ফটোগ্রাফার শুক্কুর আলীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় কুমিল্লা ফটোগ্রাফি সোসাইটির নেতৃবৃন্দসহ নগরীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।