গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গণপাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। পাঠাগারের মূল উদ্যোক্তা ও প্রধান পরিচালক প্রফেসর মুহম্মদ আরশাদ আলীর সভাপতিত্বে ও আমিরুল মোমেনীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পাঠাগারের নির্বাহী পরিচালক রণজিত্ কর, পরিচালক সত্যেন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক বিভাগীয় প্রধান আহসানুল হক, শিক্ষক আব্দুল মালেক, কবি আওলাদ হোসেন জসীম, বিশিষ্ট ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, শহীদুল্লাহ হুমায়ুন প্রমুখ।
