ছাতক সরকারি বহুমুখী হাইস্কুল
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতক সরকারি বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকালে স্কুল মাঠে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মজিদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষার্থী স্নেহা দেব রায় জয়ী, জান্নাত মেহজাবিন ইকরা ও সামস সাইফুদ্দিন ইশরাকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উত্তর সুরমা আজমত আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, শিক্ষানুরাগী সামছুদ্দিন। বুধবার সকালে স্কুল মাঠে বার্ষিক ত্রীদ্ধড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। বিকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
