নিজের চকচকে ত্বকের তথ্য ফাঁস করলেন মোদি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:৩০

নিজের ত্বক কেন চকচক করে সেই রহস্য ফাঁস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। দেশটির ‘জাতীয় শিশু পুরস্কার-২০২০’ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি।  

তিনি বলেন, ‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।’

তিনি পরামর্শ দেন প্রতিটি শিশুরই বেশি করে ঘামা উচিত, অন্তত দিনে চারবার। প্রধানমন্ত্রী বলেন, দু’টি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরো ভাল করার উত্সাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।

তিনি জানিয়ে দেন, পুরস্কারই শেষ কথা নয়। একদিক দিয়ে এগুলোই তোমাদের জীবনের শুরু। -এনডিটিভি

ইত্তেফাক/এসআর