ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ, নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। পরীক্ষা সামনে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয় ব্যস্ত রয়েছো। স্বাভাবিকভাবে দুটি ভাগে সৃজনশীল প্রশ্নপত্র হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্বতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সর্ব স্তরেই জ্ঞানমূলক প্রশ্ন জড়িত। কারণ সৃজনশীলে দৃশ্যকল্প তৈরীতে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নকে অনুসরণ করা হয়। এর আলোকে উদ্দীপক তৈরী করা হয়।
ুচূড়ান্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন
ব্যবসায় পরিচিতি
অধ্যায়: দ্বিতীয়: জ্ঞানমূলক প্রশ্ন:
১. দক্ষ উদ্যোক্তা কোন পরিবেশের উপাদান?
২. পরিবেশ কী?
৩. শিক্ষা বিস্তার কোন পরিবেশের উপাদান?
৪. ব্যবসায় পরিবেশ কী?
৫. ব্যবসায়িক মূল্যবোধ কী?
৬. রাজনৈতিক পরিবেশ কী?
৭. অর্থনৈতিক পরিবেশ কী?
৮. সাংস্কৃতিক পরিবেশ কী?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. আভ্যন্তরীন পরিবেশ বলতে কি বুঝায়?
২. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা কর?
৩. ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিরূপ?
৪. ভৌগলিক পরিবেশে কোন কোন উপাদান থাকে?
৫. ভোক্তাদের প্রতি ব্যবসায়ীরা কি কি দায়িত্ব পালন করে?
৬. শ্রমিক কর্মচারীদের প্রতি ব্যবসায়ীরা কি কি দায়িত্ব পালন করে?
৭. প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বুঝায়?
৮. ব্যবসায় পরিবেশ উন্নয়নে প্রধান প্রধান সমস্যা সমূহ কি কি?
অধ্যায়: তৃতীয়: জ্ঞানমূলক প্রশ্ন:
১. আমাদের দেশে সবচেয়ে বেশি কোন ধরণের কারবার দেখা যায়?
২. স্বল্প পুঁজির ব্যবসা একমালিকানায় উপযোগী কেন?
৩. একমালিকানা কারবার কয়জন মালিক দ্বারা পরিচালিত হয়?
৪. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
৫.পৃথিবীর আদি ব্যবসায় কোনটি?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযোগী? ব্যাখ্যা কর।
২. একমালিকানা কারবারে মালিকের দায় অসীম বলতে কি বুঝায়?
৩. একমালিকানা ব্যবসায় প্রশিক্ষণের উপযুক্ত ক্ষেত্র- ব্যাখ্যা কর?
৪.একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কী?
৫. বৃহদায়তন ব্যবসায়ের যুগে ক্ষুদ্রায়তনের ব্যবসা টিকে থাকার কারণ কি?
৬. কোন কোন ব্যবসায় একমালিকায় উপযোগী?
অধ্যায় : চতুর্থ: জ্ঞানমূলক প্রশ্ন:
১. অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত জন?
২.নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় কী?
৩.সীমিত অংশীদারি ব্যবসায় কী?
৪. একজন ব্যতীত সকল অংশীদার একযোগে দেউলিয়া হলে কিভাবে কারবারের বিলোপ সাধন হবে?
৫. অংশীদারী ব্যবসায় কী?
৬.অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
৭. কর্মী অংশীদার কী?
৮. অংশীদারি চুক্তিপত্র কী?
৯. সাধারণ অংশীদারি ব্যবসায় কী?
