নির্মাণের ৫ বছর পরও অব্যবহৃত মহিলা মার্কেট

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৭

নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারে নির্মিত মহিলা মার্কেট। 

জানা গেছে, অসহায় দুস্থ নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে জাইকার অর্থায়নে সরকার ২০১৬ সালে ৭৯ লাখ টাকা ব্যয় শোভাগঞ্জ বাজার সেট নির্মাণের সঙ্গে মহিলা মার্কেট নির্মাণ করা হয়। 

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, মহিলা মার্কেটটি সুবিধাজনক স্থানে নির্মাণ না হওয়ায় কেউ বরাদ্দ নিচ্ছেনা। 

আরও পড়ুন: চরের কৃষকদের ভাগ্যের বদল

উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আলী জানান, তৎকালীন উপজেলা প্রকৌশলী আবু সালেহ অপরিকল্পিত ভাবে মহিলা মার্কেটটি নির্মাণ করেন। ফলে সাধারণের কোনো কাজে না আসায় মার্কেটটি অব্যবহৃত থেকে ভূতরে অবস্থা বিরাজ করছে। মার্কেটটি চালু করার চেষ্টা করা হচ্ছে। 

ইত্তেফাক/এসি