দ্বিতীয়বার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

/ ব্রত রায়

 

ঈদেও ছুটিতে আবুল গিয়েছে

নেত্রকোনার গ্রামে

ছুটি শেষে তার দুই চোখে যেন

অকূল আঁধার নামে!

 

বসের ফোনে সে ফোন করে বলে,

‘ভীষণ বিপদে আছি

দুই দিন ধরে শাশুড়ি আমার

মৃত্যুর কাছাকাছি!’

 

বস রেগে কন, ‘শাশুড়ি তোমার

গেল বছরের ঈদে—

এরা গেছে বলে ছুটি নিয়েছিলে!

হচ্ছ না কেন সিধে?

 

আর কত তুমি মিথ্যে বলবে?

শাশুড়ি কি বলো কারো

দুইবার মরে? কাজে যোগ দাও!

এসব ধান্দা ছাড়ো!’

 

আবুল বলল, ‘কোনো মানুষেই

দু’বার মরে না জানি

কিন্তু দু’বার বিয়ে কি করে না

মানুষ নামের প্রাণী?’