আইনের চোখে

বিশেষ বিবাহ আইন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

ফাহরিয়া ফেরদৌস

 

সুমন জানতে চেয়েছেন যে, তিনি একজন ইসলাম ধর্মালম্বী এবং তিনি যে মেয়েটিকে ভালোবাসেন তিনি হিন্দুধর্মের। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁদের মাঝে সমপর্ক, এখন তাঁরা বিয়ে করতে চান। তাঁরা কি কোর্টম্যারেজ করবেন? তাঁরা কিভাবে কোথায় বিয়ে করবেন সেটা জানতে  চেয়েছেন।

আমাদের দেশে কোর্টম্যারেজ নামে আসলে কোনো ম্যারেজ নাই। যখন একই ধর্মের দুজন বিয়ে করে তখন নির্দিষ্ট প্রথা কিংবা আইন মেনে বিয়ে সমপাদন করা হয়; তবে ভিন্ন ধর্মের দুইজন মানুষ যেন বিয়ে করতে পারে সেজন্য প্রণয়ন করা হয়েছে ‘বিশেষ বিবাহ আইন, ১৮৭২’। সারা দেশে এই বিয়ে সমপাদন ও রেজিস্ট্রি করার জন্য নির্দিষ্ট লোক রেজিস্ট্রার হিসেবে সরকার নিয়োগ দিয়েছেন। এই বিয়ের জন্য তিনজন সাক্ষীর দরকার হয়। বিশেষ বিবাহ আইনে বিয়ে করার জন্য বিয়ের আগে নোটিশ প্রদান অত্যন্ত জরুরি। এ আইনে বিয়ে করতে হলে পক্ষগণের কারোরই কোনো বিয়ে বর্তমান থাকতে পারবে না। বিয়ে রেজিস্ট্রেশন করতে দরকার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং সাক্ষী। বিয়ে সম্পাদন করতে একটি হলফনামা করে নোটারি করতে হয়। এই বিয়ে করার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো  নোটিশ প্রদান; বিয়ে সম্পাদনের ১৪ দিন আগে এই নোটিশটি দিতে হয়।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

 

প্রিয় পাঠক, আইনসংক্রান্ত যে কোনো সমস্যায় আপনি আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন, তার উত্তর দেওয়া হবে এই কলামে।—বি. স.

গতকালের ব্রেন গেমের উত্তর :