সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫৪

আশিরপাড় উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী উত্সব

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উত্সব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিরাজ। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, এনা ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন মজুমদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. সোলাইমান, মো. মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দীন, ছাত্রলীগ সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

দুই দিনব্যাপী শিশুমেলা উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় কোটালীপাড়ায় শনিবার দুই দিনব্যাপী শিশুমেলা উদ্বোধন করা হয়েছে। সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু মেলার উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সাংবাদিক মিজানুর রহমান বুলু, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন জাহান মুন্নি, শিক্ষক ফেরদৌসী বেগম, সহকারী জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রিইউনিয়ন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা পুরাতন শিক্ষার্থীদের বিশাল মিলনমেলা বসেছিল সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সবুজ চত্বরে। শনিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় রিইউনিয়ন অনুষ্ঠিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির খেলার মাঠে। এ উপলক্ষ্যে কার্নিভাল প্যারেড উদ্বোধন করেন সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিইউনিয়ন উদ্যাপন কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী জোবায়দুর রহমান শাহীন।

মাদকবিরোধী শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে শনিবার মাদকবিরোধী র্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, মোস্তফা কামাল সরকার, এ কে ফজলুল হক প্রমুখ।

দুই দিনব্যাপী শিশুমেলা শুরু

মাগুরা প্রতিনিধি মাগুরায় শনিবার দুই দিনব্যাপী শিশুমেলা শুরু হয়েছে। জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা শহিদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মেলা উদ্বোধন করেন। শিশুমেলায় শিশুরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।                                                                                                                      

ভাষাসৈনিক মুহম্মদ মুসার স্মরণে সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার বিশিষ্ট লেখক শিক্ষাবিদ ও সাংবাদিক ভাষাসৈনিক মুহম্মদ মুসার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি হলে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির প্রমুখ।

মুজিবশতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান শিক্ষক শেখ কবির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি খুলনা জেলা প্রশাসক ও স্কুল সভাপতি মো. হেলাল হোসেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, আওয়ামী লীগ সভাপতি আনারুল কবির মন্টু প্রমুখ।