বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০০:১৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কর্মকর্তাদের সংগঠন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের নির্বাচন গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২০২০-২০২১ মেয়াদের জন্য সভাপতি পদে ১০তম বিসিএসের সদস্য মো. রেজাউল করিম চৌধুরী এবং মহাসচিব পদে ২০তম বিসিএসের সদস্য মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে কর কমিশনার মো. ইকবাল হোসেন, মো. নাজমুল করিম এবং এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামাল নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম মহাসচিব পদে যুগ্ম কর কমিশনার ছায়িদুজ্জামান ভুঞা,  মো. আমিনুল করিম মুন্সী, কোষাধ্যক্ষ পদে অতিরিক্ত কর কমিশনার কবির উদ্দীন মোল্লা, প্রচার সম্পাদক পদে উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া, সহপ্রচার সম্পাদক উপ-কর কমিশনার মো. সাজ্জাদুল ইসলাম মীর, দপ্তর সম্পাদক এনবিআরের দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস, সহদপ্তর উপকর কমিশনার কে এম তানিম-উজ-জামান গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান, সহগবেষণা অমিত কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক সাইয়ীদ ফাহদ আল করিম, সহসমাজ কল্যাণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আসাদুজ্জামান, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মোনালিসা শাহরীন সুস্মিতা, সহসংস্কৃতিক সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া সম্পাদক শামীম বুলবুল, সহক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ ইউসুফ নির্বাচিত হয়েছন।