সম্প্রতিভার্চ্যুয়াল ‘ত্রিপ্টোকারেন্সি’ মুদ্রা বাণিজ্যে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ভার্চ্যুয়াল মুদ্রা ‘ত্রিপ্টোকারেন্সি’। তবে ফেসবুকের ডিজিটাল ক্যাশ সিস্টেমের এখনো পর্যন্ত কোনো নাম ঠিক হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের সঙ্গে এ মুদ্রা বিনিময় করা যাবে।
এর আগে এ বছরের জানুয়ারিতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ক্রি্বোকারেন্সি নিয়ে তার আগ্রহের কথা জানিয়েছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক দ্য সান অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের ত্রিপ্টোকারেন্সির দাম যাতে বিটকয়েনের মতো ওঠানামা না করতে পারে, সে কারণে টেকসই মুদ্রা হিসেবে একে চালু করার কথা ভাবছে ফেসবুক। এর সঙ্গে হোয়াটসঅ্যাপ মানি ট্রান্সফার ও পেমেন্ট সিস্টেম যুক্ত করা হবে। এটি ফেসবুক মার্কেটপ্লেসের জন্য দারুণ কাজে আসবে। ব্লুমবার্গকে ফেসবুকের অভ্যন্তরীণ সূত্র বলেছে, ভারতের বাজারে এ মুদ্রা শুরুতে পরীক্ষা করে দেখবে ফেসবুক।
সূত্র : ব্লুমবার্গ
