কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
জাতীয় পার্টি-জেপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কাউখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত শুক্রবার এই কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। মো.তরিকুল ইসলাম কাইয়ুম শেখকে সভাপতি, জয়দেব সমাদ্দারকে সহ-সভাপতি ও মো. শামীম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. মাইনুল ইসলাম বাহাদুরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কাউখালী উপজেলা জাতীয় ছাত্র সমাজের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
