বাকৃবি সাংবাদিক সমিতির নির্বাচন
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. নাবিল তাহমিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময় পত্রিকার শাহরিয়ার আমিন নির্বাচিত হয়েছেন।
