চৌগাছায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:১৯

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছায় আব্দুস শুকুর রানা (২২) নামে এক ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের একটি কলা খেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় কৃষকরা ঐ খেতের মধ্যে থাকা ইপিলইপিল গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সে উপজেলার আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের জুলফিকার হোসেনের ছেলে। চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।