তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সম্মেলনের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন। এছাড়া মুখ্য আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. অসিত রায় নজরুলের গানের স্বাধীনতা বিষয়ে আলোচনা করেন।