‘দালালের মাধ্যমে ফ্রি ভিসার নামে বিদেশে গিয়ে কাজ পাওয়ার দিন শেষ’

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২০

বিদেশে কর্মসংস্থান বিষয়ক

সেমিনারে প্রধান অতিথি

 হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক’ প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, দালালের মাধ্যমে ফ্রি ভিসা বা ট্রেডিং ভিসার নামে বিদেশে গিয়ে কাজ পাওয়ার দিন শেষ হয়ে গেছে। প্রবাসীদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি চালু, প্রবাসে অসুস্থ হলে চিকিত্সার জন্য অনুদান, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ পরিবহন খরচ ও দেশে সত্কারের জন্য নগদ টাকা এবং মৃত কর্মীর ওয়ারিশানদেরকে নগদ অর্থ সাহায্য মন্ত্রণালয় হতে দেওয়া হচ্ছে। প্রেস ব্রিফিং ও সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।