জগন্নাথপুর (সিলেট) সংবাদদাতা
জগন্নাথপুরে পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উত্সব গত শনিবার সম্পন্ন হয়েছে। বিকাল সাড়ে ৫টায় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান। ব্রজেন্দ্র নারায়ন চৌধুরীর স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের বর্ষপূর্তি উত্সব আয়োজকদের অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে প্রয়াত ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর শিক্ষা বিস্তারে অবদান ও রাজনীতির কথা স্মৃতিচারণ করেন বক্তাগণ। উত্সব অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক বর্তমান ও বিভিন্ন পেশাজীবীর প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
