কক্সবাজার পৌরসভা
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ৫ সড়ক ও ২৪ উপ-সড়কের টেকসই উন্নয়নে ৮৭ কোটি টাকার প্রকল্প কাজের উদ্বোধন হয়েছে। রবিবার বিকেলে শহরের বদরমোকাম মসজিদের সামনে উন্নয়ন কাজের উদ্বোধন করেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মোহাম্মদ আশরাফুল আফসার। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডি’র উপ-প্রকল্প পরিচালক মনজুর আলী, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি প্রমুখ উপস্থিত ছিলেন।
