শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে রবিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করা হয়েছে। থানাহাট ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হবে আগামী ২৯ জানুয়ারির মধ্যে
রংপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রংপুর সিভিল সার্জনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. আমিন আহম্মেদ খান। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ল্যাপরোসি মেডিসিন ইংল্যান্ডের অ্যান্ড অয়ালেস সিইও মিষ্টার পিটার অয়াট্রুপ, ল্যাপরোসি মেডিসিন বাংলাদেশের পরিচালক সলোমন সুমন হালদার ও প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিং।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা নাচোলে রবিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে। নাচোল পৌর এলাকার প্রত্যাশা একাডেমিতে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সামিউল আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌরসভার প্যানেল মেয়র ফারুক আহম্মেদ বাবু ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান।
উলিপুরে মতবিনিময় সভা
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি শনিবার রাতে মতবিনিময় সভা করেছেন। উপজেলার এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের হলরুমে উলিপুর ও চিলমারী উপজেলার এলাকাবাসীর পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম প্রমুখ।
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির তিন দপ্তরের মাসিক যৌথ সভা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় রবিবার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের অধীনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (তৃতীয় পর্যায়ে) প্রকল্পভুক্ত তিনটি দপ্তরের সমবায় সমিতির সদস্যদের মাসিক যৌথ ও ই-কমার্স কোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সমবায় অধিদপ্তরের আওতাভুক্ত বাকাল গ্রামে পদ্মা বহুমুখি সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায়, মত্স্য কর্মকর্তা রোজিনা আক্তার ও সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান।
বরিশালে কৃতজ্ঞতা প্রকাশ করে স্মারকলিপি প্রদান
বরিশাল অফিস ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়ে)’ শীর্ষক প্রকল্প একনেক সভায় অনুমোদন হওয়ায় বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বরিশাল টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরউদ্দিন আহমদ এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।
জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক
মাদারীপুর প্রতিনিধি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা সদরে রবিবার ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ পালন উপলক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার মাদারীপুর জেলা শাখার চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান প্রমুখ।
ফুলবাড়ীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফুলবাড়ী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নরেন মার্ডির সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ লাইজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. মো. সাজেদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী, মেডিক্যাল অফিসার ডা. নাদিয়া নাহার প্রমুখ।
সূতিভিএম মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা গোপালপুরের সূতিভিএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব শনিবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই উত্সব মিলনমেলায় পরিণত হয়। সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম মামুন এমপি, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোটো মনির এমপি, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রমুখ।
দুদকের বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুরের রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে রবিবার দুদকের অর্থায়নে ও সততা সংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক এম এ আউয়াল, প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আশেক এমরান, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আহমেদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মাসুদ রানা প্রমুখ।
প্রত্নতত্ত্ব জরিপ ও অনুসন্ধান বিষয়ক সেমিনার
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা ভৈরবে রবিবার প্রত্নতত্ত্ব জরিপ ও অনুসন্ধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভৈরব প্রেসক্লাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে দপ্তরের আঞ্চলিক পরিচালক রাখি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. হান্নান মিয়া বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ প্রমুখ।
