বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
বরিশাল অফিস
বরিশালে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেমিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) আবু রায়হান মোহাম্মাদ সালেহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল ইসলাম।
উদ্বোধনী দিনে সদর উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা হয়েছে। শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাউন মাধ্যমিক বিদ্যালয় ৩২৭ রান সংগ্রহ করে। জবাবে মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় সব উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সীমিত ওভারের ফরমেটের এই প্রতিযোগিতায় জেলার আটটি স্কুল অংশগ্রহণ করছে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
