আমানতের সুদে উেস কর কর্তনের নির্দেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৪০

 ইত্তেফাক রিপোর্ট

বিভিন্ন প্রকার আমানত বা সঞ্চয় স্কিমের সুদের ওপর উেস কর কর্তন করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে সম্প্রতি এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের অতিরিক্ত কর কমিশনার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকার আমানতের সুদের ওপর উেস কর কর্তন করে জমা দিতে হবে। ১২ ডিজিটের টিআইএন ধারীর আমানতকারীদের উেস কর ১০ শতাংশ, অন্যথায় ১৫ শতাংশ কর্তন করা হবে।

এছাড়া সব ধরনের কর অব্যাহতিপ্রাপ্ত ফান্ড যেমন—পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ফান্ডের আমানতের সুদের ওপর ৫ শতাংশ হারে উেস কর কর্তন প্রযোজ্য হবে। কলমানি আমানতের ওপর পরিশোধিত সুদের ১০ শতাংশ কর দিতে হবে। বিদেশি উত্স থেকে গৃহীত আমানতের ওপরেও একইভাবে উেস কর কর্তন প্রযোজ্য হবে। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩এফ ধারা অনুয়ায়ী আমানতের সুদ প্রদান অথবা হিসাবে ক্রেডিট করার সময় উেস কর কর্তন প্রযোজ্য হবে।

এক্ষেত্রে শুধু চূড়ান্ত প্রদানের সময় কর কর্তন না করে প্রতিবার সুদ ক্রেডিট প্রদানকালে উেস কর কর্তন ও জমাদানের বাধ্যবাধকতা রয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। সব ধরনের আমানতের সুদের ওপর উপযুক্ত হারে কর কর্তন করে কোম্পানি ও কোম্পানি ব্যতীত করদাতার জন্য আলাদা আলাদা কোডে সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করতে হবে।