সামাজিক বনায়নে গুরুত্ব দিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৪৩

পরিবেশ রক্ষা না হলে সতেজ নিশ্বাস নিতে পারা অনেক কঠিন হবে। এতে শ্বাসকষ্ট যেমন বাড়বে তেমনি রোগ জীবাণু বেড়ে যাবে, ফলে মানুষের দুর্ভোগের অন্ত থাকবে না। তাই বেশি বেশি বনায়ন করতে হবে। কিন্তু এ দায়িত্ব শুধু সরকারকে দিয়ে চুপচাপ বসে থাকলে আমাদের পরিবেশ রক্ষা হবে না। সামাজিকভাবে বনায়ন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, রাখবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ রক্ষা পাবে, জ্বালানি উত্পাদন হবে, প্রয়োজনীয় কাঠ পাওয়া যাবে। এতে সবুজায়ন হবে আর দেশের স্বয়ংসমপূর্ণতা অর্জিত হবে। তাই সামাজিক বনায়নে উত্সাহিত করার জন্য নানা রকম আয়োজন, সভা, সেমিনার করে জনসচেতনতা বৃষ্টি করুন এবং সুন্দর পরিবেশ রক্ষায় সহায়তা করুন।

আবদুস সালাম

ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর