রাস্তার পাশে বা খোলা জায়গাতে প্রায়ই বর্জ্য, কাঠ-খড় পোড়াতে দেখা যায়। যার ফলে কালো ধোঁয়া ও বিষাক্ত বায়ু প্রবাহিত হয়। যা বায়ুদূষণসহ আমাদের শরীরের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় মাস্ক পরেও এর থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। দিনদিন বায়ুদূষণ বেড়েই চলেছে। এতে আমাদের শ্বাসকষ্ট থেকে শুরু করে চোখে লালচে ভাব, হাঁচি, সর্দি ও কাশিতে ভুগতে হচ্ছে। দূষণে অস্বস্তি কমাতে ও নাগরিকজীবন সুখকর করতে এখনই আমাদের সচেতন হওয়া উচিত। পাশাপাশি সিটি করপোরেশনসহ স্থানীয় উদ্যেগে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে অস্বস্তি থেকে মুক্তি দিতে বিনীত আহ্বান জানাচ্ছি।
রাসেল আহমেদ
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
