ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৪১ শতাংশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এ সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে ৪০ দশমিক ৯২ শতাংশ। ডিএসই সূত্রে জানা যায়, গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৫৫৫ কোটি ২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৪৫ কোটি টাকা বা ৪০ দশমিক ৯২ শতাংশ। তবে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এ সময়ে ৩৪৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৩৫ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার দর।