দিনি খেদমতের মাধ্যমে ত্রয়োদশ শতকের মুজাদ্দিদ হন শাহ্ আহ্সানুল্লাহ (র.)

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:০৮

মশুরীখোলা আন্জুমানে আহসানিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ‘যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ (সংস্কারক) হজরত কেবলা শাহ আহসানুল্লাহ (র.) এর জীবনাদর্শ আমাদের অনুপ্রেরণা ও পথ নির্দেশিকা’ শীর্ষক সেমিনার ২৫ জানুয়ারি শনিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মশুরীখোলা দরবার শরীফের পির সাহেব কেবলা মুহতারাম মাওলানা শাহ মুহাম্মাদ আহছানুজ্জামান (মা. জি. আ.)। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল বাশার। সম্মানিত আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. এ কে এম মাহবুবুর রহমান। প্যানেল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের ভূতপূর্ব চেয়ারম্যান প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান এবং দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মুহতারাম মাওলানা রুহুল আমিন খান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান। সভাপতির বক্তব্যে মশুরীখোলা দরবার শরীফের পির সাহেব কেবলা বলেন, এদেশে হজরত কেবলা শাহ আহসানুল্লাহ (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ একজন শিক্ষানুরাগী এবং সফল ইসলাম প্রচারক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন মশুরীখোলা দরবার শরীফের শাহজাদা শাহ মুহাম্মদ মোহসেনুজ্জামান ও শাহ মুহাম্মদ সাইফুজ্জামান, মশুরীখোলা আন্জুমানে আহসানিয়া বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং দরবার শরীফের ভক্ত-অনুরক্ত। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন চট্টগ্রাম বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ।—প্রেস বিজ্ঞপ্তি