এএফ নেছারউদ্দীন এফসিএ দি ইনিস্টটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সভাপতি এবং এনকেএ মবিন এফসিএ, মোহাম্মদ সেলিম উদ্দীন এফসিএ এবং মোঃ মনিরুজ্জামান এফসিএ সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। গতকাল আইসিএবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগে আইসিএবি’র নব গঠিত কাউন্সিল সভায় তারা নির্বাচিত হন।
এ এফ নেছারউদ্দিন এফসিএ বর্তমানে জ্যেষ্ঠ অংশীদার, হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস। তিনি সার্কভুক্ত দেশের হিসাব সংগঠন সাফা এর আর্থিক গবেষণা ও সংবিধিবদ্ধ ব্যবসায়িক নীতিমালা বিষয়ক কমিটির সদস্য। তিনি বর্তমানে সিঙ্গার বাংলাদেশ ও ইউনাইটেড ফাইন্যান্স লি. এর পরিচালক এবং খুলনা ওয়াসার বোর্ড সদস্য। এনকেএ মবিন এফসিএ বর্তমানে ইমার্জিং ক্রেডিট রেটিং লি. এবং ইমার্জিং রিসোর্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া, তিনি ইমার্জিং কমিউনিকেশন লি. এবং ইমার্জিং সেল্যুশন লি. এর পরিচালক। পাশাপাশি তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শাশা ডেনিমস লি. এবং ভিয়েলাটেক্স গ্রুপের বোর্ড সদস্য। ড. সেলিম উদ্দিন এফসিএ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যাললয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান। মো. মনিরুজ্জামান এফসিএ বর্তমানে একনাবিন, চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস এর অংশীদার। তিনি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গোল্ডেন সন লি. এর ইন্ডিপেনডেন্ট পরিচালক ও নিরীক্ষা কমিটি চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর হিসাব বিজ্ঞান বিভাগ এর ্এলামনাই এসোসিয়েশন এর সহ-সভাপতি এবং আজীবন সদস্য। — প্রেস বিজ্ঞপ্তি
