গর্ভাবস্থায় বেশিরভাগ নারীই শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করেন। এ সময় পরিবার থেকে প্রায়ই তাদের প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়। তবে সময়ের সঙ্গে বদলেছে গর্ভাবস্থার নিয়মগুলোও। নয় মাসের এ সময়টাকে আধুনিক মায়েরা জীবনের অন্যতম সুন্দর ধাপ হিসেবেই দেখছেন। এ সময়টাকে উদ্যাপন করার জন্য ক্লাবহাউস গত ২৪ জানুয়ারি যমুনা ফিউচার পার্ক আউটলেটে এক অভিনব ফ্যাশন শোয়ের মাধ্যমে তাদের ম্যাটারনিটি ওয়্যার কালেকশন হাজির করেছে। ‘প্রেগন্যান্সি ইজ বিউটিফুল’ শীর্ষক ইভেন্টটি দেশের প্রথম ফ্যাশন শো, যেখানে সত্যিকারের গর্ভবতী মায়েরা মডেল ছিলেন, যাদের কোনো পেশাদার মডেলিংয়ের অভিজ্ঞতা ছিল না। ক্লথিং লাইনের ফটোশুট থেকে শুরু করে শো স্টপার, সবই পরিচালিত হয়েছে গর্ভবতী মায়েদের দ্বারা।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা. শাহালা খাতুন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজু, ল্যাবএইড হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মরিয়ম ফারুকীসহ আরো অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং গর্ভাবস্থায় করণীয় নানা বিষয় সম্পর্কে আলোকপাত করেন।
বিভিন্ন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার একাধিক সাংবাদিক এ আয়োজনে অংশগ্রহণ করেন। ক্লাবহাউসের পরিচালক মাইমুনা হোসেন অনুষ্ঠানটির পেছনের অনুপ্রেরণার কথা প্রকাশ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ‘প্রেগন্যান্সি ইজ বিউটিফুল’ এই স্লোগানকে সামনে রেখে ক্লাবহাউস এবার নারীর সবচেয়ে মূল্যবান সময়ের জন্য পোশাক ডিজাইন করেছে। একজন নারী যখন মা হচ্ছেন, ঠিক তখন নিজের এই শারীরিক নানা পরিবর্তনকে পাশে রেখে নিজের জন্য আলাদা করে সময় দিতে পারেন না বা একটু অস্বস্তিতে ভোগেন। মার্কেটে ঘুরে ঘুরে হবু মা কাঙ্ক্ষিত শিশুর জন্য শপিং করলেও নিজের জন্য সঠিক মাপের ও মানানসই পোশাকটি আর পান না। অথচ যুগের সঙ্গে তাল মিলিয়ে একজন হবু মাকেও এখন আর সবার সঙ্গে তাল মিলিয়ে অফিস-আদালত, ব্যবসা ইত্যাদি করতে হচ্ছে। দাওয়াত তো রয়েছেই!
মানুষ মাত্রই সৌন্দর্যপিপাসু। সেখানে গর্ভবতী মায়েরা পিছিয়ে থাকবে কেন? নিজেকে একটু ট্রেন্ডি দেখতে তারাও পছন্দ করেন, তাদের জন্যই ক্লাবহাউস আলাদা করে ভেবেছে, যাতে গর্ভাবস্থায়ও তারা দৃষ্টিনন্দন ও ফ্যাশনেবল থাকতে পারেন।
গুরুত্বপূর্ণ এই সময়ে ক্লাবহাউসের ম্যাটারনিটি সেকশন থেকে আরামদায়ক ও ফ্যাশনেবল ড্রেসটি হবু মা নিজের জন্য বেছে নিতে পারেন। অথবা যে কেউ তাকে উপহার হিসেবে দিতে পারেন।
হবু মায়ের প্রতিটা চিন্তা-ভাবনা, প্রত্যাশা ও ভালোলাগাকে প্রাধান্য দিয়েই ক্লাবহাউস ম্যাটারনিটি ড্রেস নিয়ে এসেছে। হবু মা হতে পারেন একজন কর্মজীবী নারী, তার অফিস ওয়্যার কেমন হবে, সেটাও চিন্তা করা হয়েছে ডিজাইন করার ক্ষেত্রে। গর্ভাবস্থায় মায়েদের প্রয়োজন সহজে পরিধেয় ড্রেস। যা তাদের চলাফেরা ও শরীরচর্চার জন্য উপযোগী।
ট্রাভেল করতে যারা পছন্দ করেন, তারাও গর্ভাবস্থার এ সময়টায় পিছিয়ে থাকবেন না, তাদের জন্যও ক্লাবহাউস ডেনিম কে কমফোর্টেবল করে নিয়ে এসেছে। স্পেশালি বানানো এই ডেনিমপ্যান্টগুলো পাওয়া যাবে ম্যাটারনিটি কালেকশনে। ম্যাটারনিটির এই কালেকশন রিসার্চ করতে গিয়ে হবু মায়ের প্রতিটি স্টেপ ভাবতে হয়েছে এবং ডিজাইন পরবর্তীতে প্রতিটি স্টাইল, আমাদের ট্রায়াল সেগমেন্টের মাধ্যমে ফাইনাল করা হয়েছে।
এখানেই শেষ নয়, নবজাতকের শুভ আগমনের পরবর্তী সময় নিয়েও ক্লাবহাউসের ভাবনায় প্রাধান্য পেয়েছে নতুন মায়ের কমফোর্ট এবং ফ্যাশন। এই সময়ের অত্যাবশ্যকীয় ব্রেস্ট ফিডিংয়ের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে নার্সিং কুর্তি।
