তা র কা ব চ ন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:১১

সিনেমার অবস্থা আগের চেয়ে ভালো, এটা বলতেই হবে। কয়েক বছর আগেও কেমন একটা গর্তে পড়ার মতো অবস্থা হয়েছিল। সেটা কেটে যাচ্ছে ধীরে ধীরে। তথ্য মন্ত্রণালয় থেকেও চলচ্চিত্র ও সংস্কৃতির জন্য অনুকূল, এ রকম বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও হচ্ছে। আর এখন অনেক শিক্ষিত, কাজ জানা, সচেতন তরুণ আসছেন। অন্তত ১০ জন নির্মাতা ভালো কাজ করছেন। তাদের সংখ্যা আরও বাড়বে। আর আমার বিশ্বাস, আমরা খারাপ সময়টা পার করে এসেছি। সামনে আরও ভালো সময় আসবে।

বাংলাদেশের দর্শক হিসেবে আমার হীনম্মন্যতার কোনো সুযোগ নেই। ভালো কাজ হচ্ছে। আমাদের কেবল সেটা গ্রহণ করতে হবে। সেটা যদি দর্শক করে ফেলে, তাহলে নিয়মিত পাল্লা দিয়ে ভালো কাজ হবে। বিদেশি জিনিসপত্রের দিকে না তাকিয়ে আমাদের শুধু নিজেদের কাজের প্রতি মনোযোগী হতে হবে। ভুলবেন না, আপনার মা যদি বড় পর্দার নায়িকার মতো সুন্দরী না-ও হয়, তাও সে আপনার মা।

 

দেশের সিনেমার বর্তমান অবস্থা প্রসঙ্গে বললেন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম