‘১০ ভক্তের সঙ্গে গান ও আড্ডা হবে’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:১২

বিনোদন রিপোর্ট

 

সঙ্গতিশিল্পী মেহরীন। ক্যারিয়ারের শুরু থেকে গান দিয়ে শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই পর্যন্ত অসংখ্যা গান জনপ্রিয় হয়েছে তার। তবে গত কয়েক বছর ধরে গানে আগের মত নিয়মিত নেই তিনি।

তাই বলে গান থেকে সরেও যাননি এই গায়িকা। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন আইডিয়া নিয়ে ভক্তদের সামনে হাজির হোন তিনি। সেই ধারাবাহিকতায় এবারো ভিন্ন এক খবর নিয়ে সংবাদের শিরোনামে এসেছেন তিনি। এবার তিনি ১০ জন ভক্তদের নিযে কনসার্টের আয়োজন করেছেন।

আাাগামী মাসেই এই অনুষ্ঠানটির আয়োজন হবে বলে জানান মেহরীন। এরইমধ্যে কনসার্টের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একেবারে ঘরোয়া একটি আয়োজন। যেখানে শ্রোতা হিসেবে ১০ জন ভক্ত থাকবে। তাদের সামনে গান গাওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা ও আড্ডা হবে।

১০ জন ভক্তকে নির্বাচন করা হবে ফেসবুক পেজের মাধ্যমে। ফ্যানদের জন্য কিছু কুইজ থাকবে। সঠিক উত্তরদাতার মধ্য থেকে বাছাই করে তাদের চূড়ান্ত করা হবে। কয়েক দিনের মধ্যেই আয়োজনের ঘোষণা দেওয়া হবে আমার অফিসিয়াল ফেসবুক পেজে।

মেহরীন বলেন, ‘গানের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সরসারি একটি আড্ডার জন্য এই আয়োজনটি করা। এটি ভিন্ন একটি আয়োজন। ঠিক এমন আয়োজন এর আগে করা হয়নি। সেই জায়গা থেকে ভিন্ন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। ১০ ভক্তের সঙ্গে গান ও আড্ডা হবে এই আয়োজনে।’