ক্যাপশন নিউজ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:১২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা চকবাজার শাখার স্থান পরিবর্তন হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব-উল আলম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এই শাখা উদ্বোধন করেন।  উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মাহবুব-এ আলম এতে সভাপতিত্ব করেন

 

০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সম্প্রতি চট্টগ্রামে ডি টি রোড এবং কর্ণফুলী উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান আবু নাসের চৌধুরী, দেওয়ানহাট শাখার ব্যবস্থাপক মাহমুদুল হক সিদ্দিকী, শান্তিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ এরশাদ হোসেন উপস্থিত ছিলেন

 

০০০

 

নরসিংদীর শিলমান্দির শেখেরচরে যমুনা ব্যাংক লিমিটেডের বাবুরহাট উপশাখা গতকাল উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ

 

000

 

পেইন্টিং সেবার বিস্তৃতির লক্ষ্যে প্রথমবারের মতো ময়মনসিংহে এক্সপেরিয়েন্স জোন চালু করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ময়মনসিংহে ডিলারের তত্ত্বাবধানে এই প্রথম এক্সপেরিয়েন্স জোনের ফ্র্যাঞ্চাইজি প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গতকাল ময়মনসিংহের স্বদেশীবাজারে ডিলার মেসার্স টি.এল.এল ট্রেড সিন্ডিকেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস, ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন