নগদ ক্রয়ে ১২ শতাংশ পর্যন্ত ছাড়
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশনার বা এসি প্রদর্শন ও বিক্রি করছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে থার্ড আই, ফ্রস্ট ক্লিন, ই-রিপিলার প্রযুক্তির এসি। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ বৈচিত্র্যময় ডিজাইনের এসব এসি ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ছে। এর পাশাপাশি ওয়ালটনের ব্যাপক বিদ্যুত্সাশ্রয়ী ইনভার্টার, আয়োনাইজার এবং আইওটি বেজড স্মার্ট স্প্লিট এসি সাড়া ফেলেছে। মেলায় এসি ক্রয় বা প্রি-বুকে নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে ১২ শতাংশ পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, নিশ্চিত ক্যাশব্যাক, ১২ বছরের বিদ্যুত্ বিল ফ্রি পাওয়ার সুযোগ, ফ্রি ইনসটেলশন, ফ্রি হোম ডেলিভারি, এসি কেনার ১০০ দিন পরপর ফ্রি সার্ভিসিংসহ অসংখ্য সুবিধা।
থার্ড আই ফিচারসমৃদ্ধ এসির আকর্ষণীয় দিক হলো রুমে প্রবেশ করলে অটোমেটিক এসি চালু হয়ে যাবে। রুমে মানুষের চলাচলের ওপর ভিত্তি করে লুভর মুভমেন্ট করবে। ফলে এসির ঠান্ডা বাতাস যেদিকে মানুষ আছে সেদিকে ছড়িয়ে যাবে। ফ্রস্ট ক্লিন এসি ইভাপোরেটরে আইস তৈরির মাধ্যমে ইনডোর ইউনিটে বিদ্যমান ধূলিকণা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করবে। ই-রিপিলার সমৃদ্ধ ওয়ালটন এসিতে রয়েছে ইনটেলিজেন্ট আলটাসনিক মসকিটো রিপিলার ডিভাইস। যার ফলে রুম হবে মশামুক্ত।—প্রেস বিজ্ঞপ্তি
