চীনে কানাডীয়দের মধ্যে গ্রেফতার আতঙ্ক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১২

এএফপি

চীনে কানাডার আরো এক নাগরিককে গ্রেফতারের ঘটনায় দেশটিতে বসবাসরত কানাডীয়দের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বেইজিং নিশ্চিত করে জানিয়েছে, অবৈধভাবে কাজ করার অপরাধে তারা কানাডীয় নাগরিক সারাহ ম্যাকাইভারকে গ্রেফতার করেছে। এর আগে জাতীয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দুই কানাডীয়কে গ্রেফতার করা হয়। এই দুজনকে অবিলম্বে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

কানাডীয় কর্তৃপক্ষ বলছে, ভিসার রুটিন চেকের ঘটনায় সর্বশেষ আটকটি করা হয়েছে। সাংহাইয়ে থাকা কানাডীয় নাগরিক রিকি এনজি এদাম সফটওয়ার ডেভেলপার কমিউনিটি কোডারবাঙ্কারের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, ‘আমি মনে করি এখানকার অধিকাংশ কানাডীয় গ্রেফতার হওয়ার এবং চীনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশোধমূলক আচরণের ভয়ে রয়েছেন।’

চীনে বসবাসরত আরেকজন কানাডীয় আদ্রিয়ান উ বলেন, ‘যদিও তৃতীয় গ্রেফতারের সঙ্গে প্রথম দুজন কানাডিয়ান নাগরিকের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। তারপরও মানুষ শিরোনাম দেখে প্রথমেই চিন্তা করে যে, আরেকজন কানাডীয়কে গ্রেফতার করা হল।’