গোলের পর কোবিকে শ্রদ্ধা নেইমারের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:২৪

ব্রাজিল তারকা নেইমার লিলের বিরুদ্ধে পিএসজির ২-০ জয়ে জোড়া গোল করে তা উদযাপনের সময় সদ্য প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে সম্মান জানান। ফরাসি লিগের খেলাটি চলাকালেই কোবির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। নেইমার খেলাটিতে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে গোলের সূচনা করেন। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে আরেক গোল করেন। এরপর এক হাতে দুইটি এবং অপরটিতে চার আঙ্গুল দিয়ে কোবির গায়ে চাপানো লস অ্যাঞ্জেলস লেকার্সের ২৪ নম্বর জার্সির কথা স্মরণ করান। বাস্কেটবলের ভক্ত নেইমারের কোবির সঙ্গে দেখা হয়েছিল ২০১৭ সালে। খেলার মধ্যেই আকাশ পানে চেয়ে পরলোকে চলে যাওয়া কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানান নেইমার। ইনস্টাগ্রামে তিনি আমেরিকানটিকে কিংবদন্তি উল্লেখ করে একটি পোস্টও দেন।