শেষ আটে নাদাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:২৬

নিক কিরগিয়সকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন প্রতিযোগিতার শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল।

মেলবোর্ন পার্কে সোমবার প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে ২৩তম বাছাই অস্ট্রেলিয়ান কিরগিয়সের কাছে হেরে যান নাদাল। পরের তিন সেটেও সমতা না ভাঙায় খেলা গড়ায় টাইব্রেকে। সেখানে তিনি ম্যাচটা জেতেন ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে। শেষ আটে ডমিনিক থিয়েমের বিপক্ষে খেলবেন তিনি। বিডিনিউজ