কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালাই ময়েনউদ্দীন সরকারি উচ্চবিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালাই-মোকামতলা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কালাই ময়েনউদ্দীন সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
