বাঘায় পলাতক আসামিসহ গ্রেফতার পাঁচ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৩

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় ৬০ পিস ইয়াবাসহ একজন নারী চোরাকারবারি এবং দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোটরসাইকেল ছিনতাইয়ে জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে রাত অবধি পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম, মোটরসাইকেল ছিনতাইকারী সজিব, রবিউল ইসলাম এবং মিজানুর রহমান। এছাড়া শেফালী বেগমকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে পৃথক মামলা দিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।