সাতক্ষীরায় অস্ত্র-মাদকসহ আটক তিন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৪

সাতক্ষীরা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তিন জনকে আটক করেছে। সোমবার শ্যামনগর উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শরীফুল ইসলাম মিঠু। দুই মাদক ব্যবসায়ী হলেন—সদর উজেলার ইটাগাছা গ্রামের নাছিম গাজী ও মধুমল্লাডাঙ্গি গ্রামের আলমগীর হোসেন। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরে অস্ত্র কেনাবেচার সময় একনলা বন্ধুকসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। ডিবির অপর দুটি টিম শহরের সদর হাসপাতাল মোড় থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আলমগীরকে ও ইটাগাছা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নাছিমকে আটক করে।