নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার রুই কোনাপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে উজ্জ্বল চৌধুরী (৪০) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার শ্বশুরবাড়ির জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সন্দেহ তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী মনি আক্তারসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বাসিন্দা। সে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক এবং কেনু চৌধুরীর ছেলে।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল এবং সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
