জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জেন্তাপুরে ধর্ষণ মামলার আসামি সেলিম আহমদকে (৩৫) আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রবিবার রাতে তাকে উপজেলার চারিকাটা ইউনিয়নের উত্তর ভিত্রিখেল গ্রাম থেকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত হবিবুর রহমান হবির ছেলে ও ধর্ষণ মামলার আসামি। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে তাকে।
