দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সোমবার দুর্নীতিবিরোধী প্রতিপাদ্য বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় দুটি গ্রুপ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোতালেব মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সেপাহী ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মেলান্দহে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে সোমবার টেকসই উন্নয়ন কার্যক্রমসংক্রান্ত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এনামুল হক, সার্কেল এএসপি ছামিউল আলম, উপজেলা কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা প্রমুখ।
স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক কর্মশালা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে সোমবার স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে ্র(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ এই কর্মশালা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডা. তৃপ্তি বালা, পরিবার পরিকল্পনা ময়মনসিংহের উপপরিচালক আবু তাহা মো. এনামুর রহমান প্রমুখ।
ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দার ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোটো ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, থানার ওসি শেখ সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।
বিজ্ঞানবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে সোমবার মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা পর্যায়ের বিজ্ঞানবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রণজিত্ কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমালেশ চন্দ্র গাছী প্রমুখ।
০
