শিশু ভূমিষ্ঠের আগেই মেডিক্যাল পরীক্ষায় যদি লিঙ্গ পরিচয় প্রকাশ পায় তাহলে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ওপর তা প্রচণ্ড প্রভাব ফেলে। মা যদি হতাশায় ভোগেন তবে বাচ্চার মস্তিকের বিকাশ ঠিকভাবে হয় না। চীন-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পেটে থাকা সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাংলাদেশে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পেটের শিশুদের লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ হওয়া জরুরি।
—ইশরাত হাসান
সুপ্রিম কোর্টের আইনজীবী
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৭ জানুয়ারি ২০২০)
