বাণিজ্য মেলার সময় বাড়ল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:৫৯

শেকৃবি সংবাদদাতা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে। এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ কাউন্টডাউন উপলক্ষ্যে গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল। সেই সঙ্গে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে মেলা বন্ধ থাকবে দুই দিন। ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার মেলার মেয়াদ আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এ কারণে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। মেলার সমাপনী অনুষ্ঠান হবে তিন ফেব্রুয়ারি সন্ধ্যায়।