ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনপ্রিয় শিক্ষক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর কাব্যগ্রন্থ ‘নক্ষত্র নিভে যায়’ এর প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গতকাল। এটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, শিক্ষাবিদ-কথাশিল্পী অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবির ভাই ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। বইটির দাম ২৮০ টাকা।
