সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। বিশ্বের সব সংগীতপ্রেমীদের চোখ থাকে এই আয়োজনের দিকে। প্রতি বছরের মতো এবারও আয়োাজিত ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে মোট ৮৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রবিবার ছিল বিশ্ব সংগীতের সবচেয়ে বড়ো ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডের রাত। এই আয়োজনের শুরু থেকেই ছিল নানান চমক। একদিকে মঞ্চে পুরস্কারের চমক অন্যদিকে রেড কারপেটে তারকাদের পোশাকের চমক। তবে সব আলোচনাকে ছাড়িয়ে গেছেন তরুণ সংগীত তারকা বিলি আইলিশ। ৬২তম গ্র্যামির মঞ্চে ইতিহাস তৈরি করলেন তিনি। ১৮ বছর বয়সী এই মার্কিন গায়িকা পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন। বিলি আইলিশ বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা গান, বর্ষসেরা রেকর্ড লেবেল ও সেরা নবাগত শিল্পীর পুরস্কার পেয়েছেন। পুরস্কার হাতে তিনি বলেন, ‘অপ্রস্তুত একটি অবস্থায় এসে দাঁড়ালাম। এখানে শুধু অনুষ্ঠানটি উপভোগ করতে আসি। কিন্তু পুরস্কার হাতে নিয়ে এভাবে কথা বলতে হবে ভাবিনি। কিন্তু হয়ে গেল। তবে এই পুরস্কারে আমার চেয়েও বেশি যোগ্য আরিয়ানা গ্র্যান্ডি।’ আইলিশ হলেন সবচেয়ে কম বয়সী একক গায়িকা, যিনি বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতলেন। এর আগে এই রেকর্ডটি ছিল টেলর সুইফটের দখলে। তিনি ২০ বছর বয়সে পুরস্কার পান। এছাড়া এত কম বয়সে কোনো গায়িকা এক সঙ্গে পাঁচটি গ্র্যামি অর্জন করতে পারেননি। সেই হিসেবেও আরেকটি ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা বিলি আইলিশ।
আয়োজনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত মার্কিন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টকে স্মরণ করা হয়। এরপর শুরু হয় পুরস্কার বিতরণী।
গ্র্যামি অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ তালিকা: বর্ষসেরা অ্যালবাম:হোয়েন উই ফল অ্যা স্লিপ, হোয়ার ডু উই গো (বিলি আইলিশ), বর্ষসেরা রেকর্ড: ব্যাড গাই (বিলি আইলিশ), বর্ষসেরা গান: ব্যাড গাই (বিলি আইলিশ), বর্ষসেরা নবাগত শিল্পী: বিলি আইলিশ, বর্ষসেরা দ্বৈত-গ্রুপ পারফরম্যান্স: লিল নাস এক্স ফিচারিং বিলি রে সিরাস, বর্ষসেরা পপ ভোকাল: হোয়েন উই ফল অ্যা স্লিপ, হোয়ার ডু উই গো (বিলি আইলিশ), বর্ষসেরা ট্রাডিশনাল পপ শিল্পী: লুক নাউ (এলভিস কস্টেলো অ্যান্ড দ্য ইমপোস্টারস), বর্ষসেরা কমেডি অ্যালবাম: স্টিকস অ্যান্ড স্টোনস ( ডেইভ চাপ্পিল্লি)
বর্ষসেরা রক অ্যালবাম :সোশ্যাল কুইস (কেইজ দ্য এলিফ্যান্ট), বর্ষসেরা রক পারফরম্যান্স :দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র), বর্ষসেরা রক গান: দিজ ল্যান্ড গ্যারি ক্লার্ক, বর্ষসেরা অল্টারনেটিভ মিউজিক :ফাদার অব দ্য ব্রাইড (ভ্যাম্পায়ার উইকএন্ড), সেরা কাউন্ট্রি অ্যালবাম: হোয়েন আইম লিভিং (তানিয়া টুকার), সেরা নিউ এজ অ্যালবাম: উইংস (পিটার কেটার), সেরা ইম্প্রোভাইজড জ্যাজ সোলো: সোজিনহো (র?্যান্ডি ব্রেকার), সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: ১২ লিটল স্পেলস (স্পিরাঞ্জা স্প্যাল্ডিং), সেরা জ্যাজ ইস্ট্রুমেনটাল অ্যালবাম: ফাইন্ডিং গ্যাব্রিয়েল (ব্রাড মেল্ডাউ), সেরা ল্যাটিন জ্যাজ অ্যালবাম: এন্টিডোট (চিক কোরিয়া অ্যান্ড দ্য স্প্যানিশ হার্ট ব্যান্ড )।
