ভারতের কলকাতায় বেড়াতে এসে সোমবার সন্ধ্যায় মৃত্যু হলো থাইল্যান্ডের তরুণী সুরিনা নাকত্তির। তিনি কলকাতার রুবি হাসপাতালে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভেন্টিলেশনে ছিলেন। তার মৃত্যুতে ছড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। ঐ তরুণী আদৌ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর।
নেপালেও থাবা বসিয়েছে এই ভাইরাস। ঐ তরুণী থাইল্যান্ড থেকে নেপালে গিয়েছিলেন। তাই তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
এদিকে, এদিন সকালে জো হুয়ামিন নামে এক চিনা তরুণীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। বিভিন্ন দেশ ঘুরে ২৪ জানুয়ারি কলকাতায় আসেন।
