ব্রিটেনের প্রিন্সেস মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে আদালতে দেখা হলেও তিনি খুশি হবেন। আইটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে থমাস মার্কেল বলেন, ‘প্রিন্স হ্যারি ও মেগান রাজপরিবার ছেড়ে রানিকে কষ্ট দিয়েছেন। তারা রাজপরিবারকে আহত করেছেন। এটা আমার জন্য বিব্রতকর। রানির জন্য আমার কষ্ট হয়’। রাজপরিবার ছাড়ায় তারা নানা সমস্যার মুখোমুখি হবেন বলে মন্তব্য করেন থমাস। আদালতে বাবার মুখোমুখি হতে পারেন মেগান। কারণ বাবার কাছে পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করায় সানডে পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন মেগান। ঐ চিঠিটি পত্রিকাটি আদালতে দেখাবে বলে জানা গেছে। সেক্ষেত্রে বাবা ও মেয়ের মধ্যে আদালতেই লড়াই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। -রয়টার্স
