প্রত্যয়ীদের রঙ্গীণ দিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

‘বন্ধুত্বের টানে, ভ্রাতৃত্বের সৃষ্টি; আমরা সবাই প্রত্যয়ী-৬৫, স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (২০১৭-১৮ শিক্ষা বর্ষের)  ৬৫তম ব্যাচ প্রত্যয়ীর ব্যাচ ডে ও দুই বছর পূর্তি উত্সব অনুষ্ঠিত হয়েছে। সাবাশ বাংলাদেশ চত্বরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ব্যাচ ডে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রত্যয়ীদের দু’বছর পূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোসতাক আহম্মেদ,  আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম সাগর এছাড়াও উপস্থিত ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অতিথির বক্তব্যে অধ্যাপক মোসতাক আহম্মেদ বলেন, ‘প্রত্যয়ী-৬৫ শুধু মাত্র একটি সংগঠন নয় একটি আবেগের নাম। এই ব্যাচের বন্ধন টিকে থাকবে সবসময়। একসময় প্রত্যয়ী-৬৫ ব্যাচের সকল শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে জায়গা করে নিবে এবং মেধা ও কর্ম দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

আলোচনা পর্ব শেষে কেক কেটে প্রত্যয়ী-৬৫ ব্যাচের শিক্ষার্থীদের সাথে অতিথিরা দু’বছর পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে অতিথিদের সাথে নিয়ে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার কবরে শ্রদ্ধা নিবেদন করে প্রত্যয়ী ব্যাচের শিক্ষার্থীরা।