কাজে বিতৃষ্ণা প্রকাশ
সফল কর্মজীবীরা কখনোই বলে না যে তার কাজটিকে সে ঘৃণা করে। এ ধরনের কথায় প্রতিষ্ঠানে নিজের অবস্থান নষ্ট হয়।
অন্যের যোগ্যতাহীনতার আলোচনা
প্রতিষ্ঠানের নানা কাজের জন্য কেউ ভালো হবে কেউ খারাপ হবে, এটাই স্বাভাবিক। যখন একজনকে তার কাজের জন্য তিরস্কৃত বা পুরস্কৃত করা সম্ভব হবে না, তখন সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। কারণ বিষয়টি অন্যদেরও জানা।
বেতন ও অর্থ আয়ের আলোচনা
আপনার মা-বাবার সঙ্গে নিজের বেতন বা অর্থ উপার্জনের কথা আলোচনা করতে বাধা নেই। কিন্তু কর্মক্ষেত্রে সবার সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা মোটেই ভালো ফল আনে না।
রাজনৈতিক ও ধর্মীয় আলোচনা
কর্মক্ষেত্রে রাজনীতির আলোচনা অত্যন্ত বিপজ্জনক। এ ছাড়া সফল ব্যক্তিরা কর্মক্ষেত্রে ধর্মীয় বিষয় নিয়েও আলোচনা করে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, মজা করা ইত্যাদির ছবি কিংবা আলোচনা আসতেই পারে। কিন্তু তা আপনার কর্মক্ষেত্রে অন্যদের নজরে যেন না পড়ে। কারণ এর অনেক বিষয় পরবর্তীকালে কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বেডরুমের কথা
আপনার বেডরুমের কথা কর্মক্ষেত্রে আনলে তা শুধু মুখরোচক গল্পতেই পরিণত হবে না, এতে আপনার জীবনও দুর্বিষহ হয়ে উঠতে পারে।
অন্যের ব্যক্তিগত আলোচনা
আপনার বেডরুমের আলোচনা যেমন কর্মক্ষেত্রে করা ক্ষতিকর, ঠিক একইভাবে অন্যরা বেডরুমে কী করে, সে বিষয়টিও আলোচনা করা বিপজ্জনক। এতে সেই ব্যক্তির রোষানলেও পড়তে পারেন আপনি।
বদনাম
কর্মক্ষেত্রে অন্য কারো পেছনে লেগে থাকলে বা কারো সঙ্গে বিবাদে জড়ালে এর পরিণাম মোটেই ভালো হয় না। কারণ প্রতিষ্ঠানে আপনার নিয়োগের উদ্দেশ্যই হলো কাজ করে প্রতিষ্ঠানের উন্নতি বিধান, অন্যদের সাথে বিবাদে জড়ানো নয়।
কলেজের বোকা বোকা গল্প
আপনি কলেজে কতখানি বোকা ছিলেন এখন তার গল্প করার বহু ক্ষতিকর দিক রয়েছে। কারণ ১০ বছর আগের তুলনায় আপনার যে এখন উন্নতি হয়েছে, তা হয়তো অনেকে ভুলেই যাবে। ফলে আগের বোকা কাহিনির সঙ্গে আপনার নাম জড়িয়ে যেতে পারে।
সপ্তাহান্তের কাহিনি
সপ্তাহের ছুটির দিনে আপনি বন্ধুদের সঙ্গে কতখানি উদ্দামতায় মেতে উঠেছিলেন তা কর্মক্ষেত্রে আলোচনা না করাই ভালো। কারণ বহু মানুষই এসব বিষয়কে ভালো চোখে দেখে না।
অসৌজন্যমূলক গল্প
কর্মক্ষেত্রে বহু ধরনের মানুষ থাকে। তাদের সামনে কখনোই অসৌজন্যমূলক ও স্থূল রসবোধক গল্প করা উচিত নয়।
চাকরি খোঁজার গল্প
আপনি এ চাকরিতে থাকতে চান না, নতুন চাকরি খুঁজছেন। কিন্তু নতুন চাকরিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি কর্মক্ষেত্রে আলোচনা না করাই ভালো। অন্যথায় বিষয়টি কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলবে এবং প্রতিষ্ঠানে আপনার উন্নতির দ্বার রুদ্ধ হবে।
