রাসায়নিক বন্ধন কী?

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:০৫

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি রসায়নের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন (chemical Bond)  নিয়ে তোমাদের মাঝে কিছু কথা বলব।

রাসায়নিক বন্ধন কী?

যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমানুপরস্পরযুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে।

কেন পরমাণুসমুহ পরস্পরের সাথে যুক্ত হয়?

প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তিস্তরে নিস্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা তাদের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন গ্রহণ , বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়। এই আকর্ষণের কারণেই  মৌলগুলো বন্ধন গঠনে আগ্রহী হয়।

রাসায়নিক বন্ধনের প্রকারভেদ :

সাধারণত একটি ধাতব পরমাণু ও একটি অধাতব পরমাণ ুরাসায়নিক সংযোগের সময় ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরির মাধ্যমে আয়নিক বন্ধনের সৃষ্টি করে। অধাতব পরমাণুর বেলায় ইলেকট্রন গ্রহণ বা ত্যাগসহ উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে সমযোজীবন্ধন তৈরি করে।

আবার দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে। মনে রাখার সুবিধার্থে একটি কবিতার মাধমে উপস্থাপন করা হলো

১.

মৌলের আয়ন পজেটিভ হয়

ইলেকট্রন নিলে সরিয়ে

ক্যাটায়ন বলবে তারে

প্রোটন কম না করিয়ে।

যোগ হলে ইলেকট্রন

দেহ থাকে ভারি

নেগেটিভ মাথাতে

অ্যানায়ন বলে তারি।

এইভাবে অ্যানায়ন ক্যাটায়ন

করে তারা বন্ধন

রসে ভরা ত্যাগে-যোগ

আয়নিক বন্ধন।

২

কিছু কিছু মৌল আছে

ইলেকট্রন ছাড়ে না

ত্যাগ করা গ্রহণে

কোনো ক্ষেত্রে পড়ে না।

মৌল মৌল শেয়ারে

বন্ধন হয় তাই

এইভাবে বন্ধন সমযোজী

বলে ভাই।